News Flash

  • Home
  • প্রধান খবর
  • মথুরা : বাড়ির বারান্দা ধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত পাঁচ
Image

মথুরা : বাড়ির বারান্দা ধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত পাঁচ

মথুরা, ১৫ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের কোতোয়ালি বৃন্দাবন এলাকার বাঁকে বিহারী মন্দিরের কাছে একটি বাড়ির বারান্দা ধসে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। আহত হয়েছেন আট থেকে দশ জন। পুলিশ লোকজনের সহায়তায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পুলিশ উদ্ধার অভিযান চলছে।

বাঁকে বিহারী মন্দিরের প্রধান রাস্তা দুসায়াত এলাকায় বাড়ির জরাজীর্ণ বারান্দাটি ধসে পড়েছিল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আট থেকে দশজন ভক্ত। এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ ভক্তের। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, বিষ্ণুবাগের বাড়ির বারান্দাটি জরাজীর্ণ। এই জরাজীর্ণ বারান্দায় বানররা লাফালাফি করছিল। এরপর আচমকাই বারান্দাটি পড়ে যায়, এতে নিচ থাকা ভক্তরা চাপা পড়েন এবং তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top