News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘পরিবারবাদ’ ও স্বজনপোষণ দেশকে ধ্বংস করেছে : প্রধানমন্ত্রী মোদী
Image

‘পরিবারবাদ’ ও স্বজনপোষণ দেশকে ধ্বংস করেছে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের ভাষণে ‘পরিবারবাদ’ ও ‘স্বজনপোষণ’ নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ‘পরিবারবাদ’ ও স্বজনপোষণ আমাদের দেশকে ধ্বংস করেছে। দিল্লির লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “কিভাবে একটি রাজনৈতিক দলের দায়িত্বে শুধুমাত্র একটি পরিবার হতে পারে? তাঁদের জন্য জীবন মন্ত্র হল- পরিবারের পক্ষ, পরিবার এবং পরিবারের জন্য।”

পরিবারতান্ত্রিক দলের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘পরিবারবাদ’ ও ‘ভাই-ভাতিজাবাদ’ যোগ্যতা, সামর্থ্যকে স্বীকার করে না। দেশের গণতন্ত্রের জন্য পরিবারবাদের সমাপ্তি প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২০১৯ সালে পারফরম্যান্সের ভিত্তিতে আপনারা আমাকে আবার আশীর্বাদ করেছেন…আগামী পাঁচ বছর হবে অভূতপূর্ব উন্নয়নের জন্য। ২০৪৭ সালের স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে বড় সোনালী মুহূর্ত আসছে পাঁচ বছর। পরের বার, ১৫ আগস্ট, এই লাল কেল্লা থেকে আমি আপনাদের সামনে দেশের অর্জন ও উন্নয়ন তুলে ধরব।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top