News Flash

  • Home
  • দেশ
  • বাবা-ছেলের বিবাদের জেরে মৃত্যু বাবার
Image

বাবা-ছেলের বিবাদের জেরে মৃত্যু বাবার

জলপাইগুড়ি, ১২ আগস্ট (হি. স.) : বাবা-ছেলের বিবাদের জেরে মৃত্যু হল বাবার। অভিযোগ, ছেলের মারে বাবা খুন। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বড় লাইন এলাকায়।

এলাকাবাসী অভিযুক্ত ছেলেকে আটক করে কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতের ওই ছেলেকে আটক করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কালসু ওরাও (৬৫)। তিনি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বড় লাইনের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আটক ছেলের নাম দিনু ওরাও। মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, শুক্রবার রাত থেকে কালসুর সঙ্গে বড় ছেলে দীনুর বচসা হচ্ছিল। অভিযোগ, কালসু নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। এর জেরে কারও ঘুম হচ্ছিল না। এই নিয়ে দিনুর সঙ্গে মারপিট হয়। সকালে স্থানীয়দের নজরে আসে কালসু মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালসুর ছোট ছেলে ভাদোয়া ওরাও। দুই ভাইরের মধ্যে শুরু হয় মারপিট। একে অপরকে ধারালো অস্ত্রের আক্রমণে জখম হয় দু’জনই। এলাকায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য সূর্য মুন্ডা বলেন, বাবা ছেলের বিবাদ হয়। বাবা মারা যায়। যদি খুন করে থাকে ছেলে সাজা পাবে। এদিকে অভিযুক্ত ছেলে দিনু ওরাও বলেন, আমি লাঠি দিয়ে মেরেছি পায়ে। সবাই বলছে আমি নাকি খুন করেছি বাবাকে। সব অভিযোগ মিথ্যে।

Releated Posts

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top