News Flash

  • Home
  • দেশ
  • দেশের প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের : প্রধানমন্ত্রী মোদী
Image

দেশের প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি ও কলকাতা, ১২ আগস্ট (হি.স.): দেশের প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে পঞ্চায়েতে ভোটে হিংসার জন্য তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী শনিবার পশ্চিমবঙ্গে ক্ষেত্রীয় পঞ্চায়েতিরাজ পরিষদের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকে তীব্র আক্রমণের মধ্য দিয়ে নিজের বক্তব্য শুরু করেন।

পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসেরও তীব্র সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “পূর্বাঞ্চলীয় রাজ্যে ‘খুনের রাজনীতি’ গোটা দেশ দেখেছে। পঞ্চায়েত নির্বাচনে কারচুপির জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেছেন, ভোটারদেরও ভয় দেখানো হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও। নাড্ডা এদিন বলেছেন, পশ্চিমবঙ্গ সফরে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবেন তিনি।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top