News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১ কোটি টাকার শুকনো গাজা সহ আটক দুই পাচারকারী
Image

১ কোটি টাকার শুকনো গাজা সহ আটক দুই পাচারকারী

আগরতলা ,১১ আগস্ট : ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ শুকনো গাঁজা। আসাম রাইফেলস ব্যাটেলিয়ান এবং আমবাসা থানার পুলিশের যৌথ উদ্যোগে এক কোটি টাকার শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

আমবাসা বেতবাগানস্থিত নাকা পয়েন্টে আগরতলা দিক থেকে আসা AS 02 CC 0793 নম্বরের একটি পণ্যবাহী লরিতে  তল্লাশি চালিয়ে পুলিশ গাঁজা উদ্ধার করে।
 আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান শুক্রবার গাড়িটি তল্লাশি চালিয়ে ৮৩ প্যাকেটে ২৫৭ কেজি শুকনো গাঁজা আটক করা হয়।

পাশাপাশি গাড়িতে থাকা দুজন চালককে আটক করে পুলিশ। এদিনের এই অভিযানে পুলিশের সাথে ছিল সিআরপিএফ এবং আসাম রাইফেল জওয়ানরা। তবে কোথা থেকে গাঁজার গুলি কার মারফত পাচার করা হচ্ছে সে বিষয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে আমবাসা থানার পুলিশ। তবে পুলিশ যদি গোটা চক্রকে জালে তুলতে না পারে তাহলে এটা সাফল্য বলা কঠিন।

Releated Posts

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…

ByByReshmi Debnath Jun 23, 2026

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top