আগরতলা ,১১ আগস্ট : এস টি জে টি -র ফলাফল দ্রুত প্রকাশ করার দাবিতে শুক্রবার শিক্ষা ভবনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেন চাকুরীর প্রত্যাশী যুবক-যুবতীরা। তাদের অভিযোগ, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা সংঘটিত হয়। এক বছর হতে চলেছে কিন্তু এখন পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি। তাই রাজ্য সরকারের কাছে দাবি তুলে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করতে তারা বাধ্য হচ্ছে বলে জানায়। তাদের বক্তব্য এভাবে যদি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকে তাহলে তারা কি করবে ? তাই দাবি করা হচ্ছে দ্রুত ফলাফল প্রকাশ করে নিয়োগের ব্যবস্থা করার জন্য। তারা আরও জানায় এ বিষয় নিয়ে টি আর বি টি -র সাথে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছে এ বিষয়ে তারা কিছু জানেন না। তারা শুধু পরীক্ষা গ্রহণ করার দায়িত্বে রয়েছেন। বাকিটা দপ্তর দেখবে বলে তাদের বলা হয়। এদিন তারা আক্ষেপের সুরে বলেন এই দপ্তরের দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী। বহুবার চেষ্টা করেও দেখা করার সুযোগ পায়নি চাকুরী প্রত্যাশী বেকাররা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের প্রশ্ন আর কত বছর কত মাস অপেক্ষা করতে হবে তাদের। এদিনও হতাশ হয়েই বাড়ি ফিরেছেন চাকুরী প্রার্থীরা।

ফের ফলাফলের দাবিতে শিক্ষা ভবনে বিক্ষোভ দেখালো এসটিজেটি
Tags:
Releated Posts
মুখ্যমন্ত্রীর সঙ্গে এনডিডিবি চেয়ারম্যানেরবৈঠক, ত্রিপুরার দুগ্ধ শিল্পের উন্নয়নে গুরুত্ব
আগরতলা, ২৩ জুন : ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ শাহ মঙ্গলবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক…
কাঠালতলী খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার, অভিযুক্তের বাড়িতে গণরোষ ও ভাঙচুর
আগরতলা, ২৩ জুন: আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সমীর দাস খুনকাণ্ডের মূল অভিযুক্ত স্বপন সূত্রধরকে গ্রেপ্তার…
অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের ঢল, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
আগরতলা, ২৩ জুন : অম্বুবাচী উপলক্ষে আজ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।…
পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়
আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বিবাহিত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ…


















