News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শূন্য পদ থাকা সত্বেও রাজ্যের হাসপাতাল গুলিতে নিয়োগ করা হচ্ছে না ফিজিওথেরাপিস্টদের :  ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট
Image

শূন্য পদ থাকা সত্বেও রাজ্যের হাসপাতাল গুলিতে নিয়োগ করা হচ্ছে না ফিজিওথেরাপিস্টদের :  ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট

আগরতলা ,১১ আগস্ট : শূন্য পদ থাকা সত্বেও রাজ্যের হাসপাতাল গুলিতে নিয়োগ করা হচ্ছে না ফিজিও থেরাপিস্ট দের। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনই অভিযোগ তুলেন দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিও থেরাপিস্ট এর সদস্যরা।

শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে দ্য ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিও থেরাপি ত্রিপুরা শাখার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে শূন্য পদ পূরণের দাবি তুলল সরকারের কাছে। সাংবাদিক সম্মেলন সংগঠনের সাধারন সম্পাদক সৌম্য ভট্টাচার্য জানান, রাজ্যের হাসপাতাল গুলিতে প্রায় ৭০ টির মতো ফিজিওথেরাপিস্টের শূন্য পদ আছে। শূন্যপদ থাকার পরেও ধারাবাহিকভাবে  নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় মানুষ পরিষেবা পাচ্ছে না। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে অ্যাসোসিয়েশনের সদস্যরা সঠিক পরিষেবা দেওয়ার জন্য শূন্যপদ পূরণ করার জন্য দাবি জানায় সরকারের কাছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা আরো বলেন, ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিও থেরাপি দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা ৮ সেপ্টেম্বর সকালে সংগঠিত করা হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে ফিজিও থেরাপি শিবির করা হবে। পাশাপাশি তারা আরো অভিযোগ করেন সম্প্রতি দেখা যাচ্ছে বহিঃরাজ্য থেকে কিছু ভুয়ো ফিজিও থেরাপিস্ট-এর পরিচয় দিয়ে রাজ্যে কাজ করে যাচ্ছে। এতে করে সাধারন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ফিজিও থেরাপির নাম খারাপ হচ্ছে। তাই তিনি সংশ্লিষ্ট দপ্তরের নিকট উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে ফিজিও থেরাপিস্টদের নিয়ে সামাজিক মাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেই বিভ্রান্তি ছড়ানো থেকে সকলকে বিরত থাকার ও আহ্বান জানানো হয় এদিনের সম্মেলন থেকে ।

Releated Posts

গোমতী জেলায় ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির সূচনা, উদয়পুরে বর্ণাঢ্য র‍্যালি

আগরতলা, ৯ আগস্ট: দেশব্যাপী পালিত ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে গোমতী জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো…

ByByReshmi Debnath Aug 9, 2026

জল- কাঁদায় বেহাল রাস্তা, দুর্ভোগে সূর্যমনিনগরের বাসিন্দারা

আগরতলা, ৯ আগস্ট: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে সূর্যমনিনগর বিধানসভার চৌমুহনী বাজার গ্রাম পঞ্চায়েত এলাকার হাতিলেটা…

ByByReshmi Debnath Aug 9, 2026

মানাইপাথরে মাটির নিচে লুকানো ১২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার বাবা-ছেলে

বিলোনিয়া, ৯ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরার পি.আর. বাড়ি থানার অন্তর্গত মানাইপাথর এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে…

ByByReshmi Debnath Aug 9, 2026

সোনামুড়ায় যৌথ অভিযানে এসকফ সিরাপ ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার, বাইক ফেলে পালাল পাচারকারী

আগরতলা, ৯ আগস্ট: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ এবং ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top