News Flash

  • Home
  • দেশ
  • দত্তপুকুরে ফিনাইল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর
Image

দত্তপুকুরে ফিনাইল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর

বারাসত, ১১ আগস্ট (হি. স.) : উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ফিনাইল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার ভোররাতে দত্তপুকুরের পালপাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । কালো ধোঁয়ায় ঢেকে গেল এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর।

জানা গেছে, এদিন ভোর রাতে আচমকা সারমেয়দের চিৎকার শুনতে পেয়ে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড ও এলাকার বাসিন্দারা বের হয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে ফিনাইল কারখানা। কারখানায় দাহ্য পদার্থ থাকায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে আগুন। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা এলাকা। দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি।

দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। কারণ, ভিতরে মজুত থাকা দাহ্য পদার্থ। তবে শেষ পর্যন্ত দমকলের ৪ টি ইঞ্জিন প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । এদিনের অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রচুর। আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ও স্থানীয় থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, আগে দু’বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ওই ফিনাইল কারখানায়। তারপর স্থানীয়রা কারখানা বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ফের একই ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক।

Releated Posts

নিট কেলেঙ্কারি ইস্যুতে ১৬ মে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল, ১৩ মে : নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আগামী ১৬ মে মধ্যপ্রদেশ জুড়ে…

ByByTaniya Chakraborty May 13, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top