News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারে ২ বিজেপি কর্মীদের বাড়ির সামনে থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার, অভিযুক্ত তৃণমূল
Image

কোচবিহারে ২ বিজেপি কর্মীদের বাড়ির সামনে থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার, অভিযুক্ত তৃণমূল

কোচবিহার, ১১ আগস্ট (হি. স.) : ভোট মিটলেও এখনও উদ্ধার হয়ে চলেছে বোমা । এবার কোচবিহারে একই গ্রাম পঞ্চায়েতের দু’জন বিজেপি কর্মীর বাড়ির সামনে ব্যাগভর্তি বোমা উদ্ধার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহার খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২৮৭ ও ২৮৮ নম্বর বুথে। এবিষয়ে তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ এনেছে বিজেপি । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

২৮৭ নম্বর বুথের বিজেপি কর্মী অভিজিৎ সরকার এবার দলীয় প্রতীকে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন। তবে ভোটে হেরে যান তিনি। তিনি জানান, এদিন সকালে তাঁর মা বাইরে বেরিয়ে বাড়ির গেটের মধ্যে একটি ব্যাগ ঝোলানো অবস্থায় দেখতে পান। সেই ব্যাগের মধ্যে বোমা ছিল। এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

একইসঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের ২৮৮ নম্বর বুথের আর এক বিজেপি কর্মী মনোজ রায়ের বাড়ির সামনেও ব্যাগভর্তি বোমা উদ্ধার হয়। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে ঢিল ছোড়া হচ্ছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। দুই কর্মীর বক্তব্য, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হোক।

এ বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় জানান, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে এসেছে। সেই দুটি গ্রাম পঞ্চায়েতে এদিন বোর্ড গঠন হবে। এই বোর্ড গঠনে যাতে বিজেপি কর্মীরা আসতে না পারেন, তাঁদের ভয় দেখাতেই তৃণমূলের হার্মাদ বাহিনী বিজেপি কর্মীদের বাড়ির সামনে বোমাভর্তি ব্যাগগুলি রেখে গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুণ্ডিবাড়ি থানার পুলিশ। তারা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top