আগরতলা ,১১ আগস্ট : করমছড়া ব্লককমিটি (ত্রিপুরা মথা)উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এদিনের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রথমে বর্ণাঢ্য এক রেলি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলী শেষে নেপালটিলা কেটিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে অনুষ্টিত হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভায় বিশ্ব আদিবাসী দিবস পালন এর উদ্দেশ্য সহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। আদিবাসী দিবসের বিভিন্ন তথ্য সবিস্তারে বর্ণনা করেন ধলাই জেলার তিপ্রা মথা দলের জেলা সভাপতি রতীশ ত্রিপুরা এবং এমডিসি ধীরেন্দ্র দেব্বর্মা । এ ছাড়াও অন্যান্যদের মধ্য আলোচনায় অংশ গ্রহণ করেন ওয়াই,টি,এফ, জেলা ইনচার্জ পরিতোষ দেব্বর্মা,মনু সাবজোনাল চেয়ারম্যান লেবেনজয় রিয়াং এবং মনু তিপ্রা মথা দলের ব্লক সভাপতি অভিজিৎ ত্রিপুরা। সভায় উপজাতি পুরুষ ও মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

করমছড়ায় পালিত আদিবাসী দিবস
Tags:
Releated Posts
এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ
আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…
আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা
ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…
গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার
বিশালগড়, ২৩ জুন: বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…


















