আগরতলা ,১১ আগস্ট : বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড শহরের বুকে। রাজধানী আগরতলার শকুন্তলা রোডে এক শপিং মলের সামনের এক বৈদ্যুতিক খুঁটিতে এই অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রনে আনে। যার ফলে বড়সড় দুর্ঘটনা থেকে এদিন রক্ষা পায় শহরবাসী। এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকা থেকে বহুবার এই বৈদ্যুতিক খুঁটিতে সমস্যা দেখা যায় বলে অভিযোগ জানানো হয়েছিল বিদ্যুৎ দপ্তরে। কিন্তু এই বিষয়ে দপ্তর কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত এদিন এই বিপত্তি দেখা যায়। এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, শকুন্তলা রোডের শপিং মলের পাশে জত্রতত্র পারকিং করা হয় বাইক। এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহন করা হয়না দীর্ঘদিন ধরে। যার ফলে ওই গলিতে কোনও বিপত্তি হলে ফায়ার সার্ভিসের গাড়ি বা এম্বুলেন্স প্রবেশ করার কোনও জায়গা থাকে না। যদি এই বিষয়ে সঠিক ব্যবস্থা না গ্রহণ করা হয় তবে আরও বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসীরা।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড শহরের বুকে
Tags:
Releated Posts
এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ
আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…
আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা
ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…
গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার
বিশালগড়, ২৩ জুন: বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…


















