News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপজাতিদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন প্রদেশ কংগ্রেস
Image

উপজাতিদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন প্রদেশ কংগ্রেস

আগরতলা,১০ আগস্ট: .. এবার উপজাতিদের হয়ে আন্দোলনে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার জনজাতি দিবস পালিত হয় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। ইতিমধ্যেই তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে জনজাতি নেতৃত্বদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

এদিন আশিস কুমার সাহা বলেন, উপনির্বাচন নিয়ে বৃহস্পতিবার দিল্লির নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। উপ নির্বাচন নিয়ে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।

এদিকে এদিন বৈঠকে উপ জাতিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার পাশাপাশি সকল রাজ্য নেতৃত্বই উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কিছুদিনের ভেতর জনজাতি জনগোষ্ঠীর লোকেদের থেকে প্রদেশ কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান করা হবে। সদস্য সংগ্রহ করা হবে অফলাইনের মাধ্যমে। তাছাড়া উপজাতি জেলা পরিষদের 125 তম সংশোধনী বিল যা কংগ্রেসের নেতৃত্বে  বারো বছর আগে সংসদে বিল আকারে পাস করানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু গত ৯ বছরে বিজেপি সরকার যা করে উঠতে পারেনি। সেই বিলে ছিল ষষ্ঠ তহশীলে অধিক ক্ষমতা প্রদান করা। উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্থা করা। উপজাতি এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করা সহ একাধিক জনকল্যাণমুখী দাবি ছিল। সেই দাবিগুলি নিয়ে ত্রিপুরা উপজাতি কংগ্রেস প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ডিসেম্বর মাসে দিল্লিতে এক ধর্না কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের এই বৈঠকে। অপরদিকে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যেখানে দিল্লি থেকে অজয় কুমার ও অংশগ্রহণ করবেন এবং রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের দুটি উপনির্বাচন নিয়ে আলোচনা হবে।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top