News Flash

Image

মণিপুর গণধর্ষণ মামলায় আরেকটি এফআইআর দায়ের মেইতেই মহিলার

ইম্ফল, ১০আগস্ট (হি. স) : গত ৩ মের চুরাচাঁদপুর গণধর্ষণ মামলায় বিষ্ণুপুর মহিলা থানায় আরেকটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই এফআইআরটি ৯ আগাস্ট একজন আক্রান্ত মেইতি মহিলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

নির্যাতিতা মেইতি মহিলা এফআইআর-এর রিপোর্টে জানিয়েছেন, ৩ মে যখন কুকি সম্প্রদায়ের কিছু অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গণধর্ষণ করেছিল, তখন তিনি এবং অন্যান্যরা চুরাচাঁদপুরে তাদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তারা পালিয়ে যেতে পারেননি।

এফআইআর নথিভুক্ত করার পাশাপাশি নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। এরপর এফআইআরটি মহিলা থানা বিষ্ণুপুরে পাঠানো হয়েছে। পরবর্তী তদন্তের জন্য চুড়াচাঁদপুর থানাতেও পাঠানো হয়। এই মামলাটি ভারতীয় দণ্ডবিধি ৩৭৬-ডি/৩৫৪/১২০-বি /৩৪ ধারায় নথিভুক্ত করা হয়েছে। 

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top