News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় পাঁচে উঠে এলেন শুভমন গিল
Image

আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় পাঁচে উঠে এলেন শুভমন গিল

মুম্বাই, ৯ আগস্ট(হি.স.):আইসিসির ওয়ান ডে ব্যাটারদের ক্রমতালিকায় ৫ নম্বরে উঠে এলেন শুভমন গিল। এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে ৭৪৩ পয়েন্ট। ভারত অধিনায়ক রোহিত শর্মার রয়েছে ৭০৫ পয়েন্ট।ক্রমতালিকায় প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন শুধুমাত্র বিরাট কোহলি। তবে বিরাট রয়েছেন ৯ নম্বরে।ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই শুভমন গিল ভালো খেলে চলেছেন। আহত থাকার জন্য কে এল রাহুলের জায়গায় এই মুহূর্তে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করছেন তিনি। ২৭ ম্যাচে ১৪৩৭ রান করেছেন। ব্যাটিং গড় ৬২.৪৮। করেছেন ৪টি সেঞ্চুরি ও ১টি দ্বিশতরান। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত গিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top