News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশকে অ্যাসিড মারার ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতে পথ অবরোধে  এলাকাবাসী
Image

পুলিশকে অ্যাসিড মারার ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতে পথ অবরোধে  এলাকাবাসী

আগরতলা,৯ আগস্ট: সিমনা বাজারে মারপিটকে কেন্দ্র করে পুলিশকে অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনায় সুন্দরটিলার পুলিশ  রাজেশ গোয়ালা নামে এক চা শ্রমিককে গ্রেপ্তার করেছে।তাকে মুক্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার গভীর রাত থেকে সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করে চা বাগানের শ্রমিকরা। তাদের বক্তব্য, পুলিশ নির্দোষ ব্যক্তিকে আটক করেছে। গত ৭ আগস্ট সিমনা বাজারে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অ্যাসিড ছুঁড়ে ছিল এক যুবক। এই ঘটনায় দুজন পুলিশ কর্মী সহ পাঁচজন আহত হয়। পুলিশের গাড়িতে অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনায় পুলিশ রাজেন গোয়ালা নামে এক ব্যক্তিকে আটক করে।ধৃত রাজেন গোয়ালার মুক্তির দাবিতে সিমনা চা বাগানের শ্রমিকরা মঙ্গলবার গভীর রাত থেকে সিমনার সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির সামনে সড়ক অবরোধে বসে। বুধবারও তাদের সড়ক অবরোধ জারি রয়েছে। সড়ক অবরোধে সামিল হওয়া এক যুবক জানায়, ৭ আগস্ট সিমনা বাজারে পুলিশের গাড়িতে অ্যাসিড ছুরে মারার ঘটনার সাথে রাজেন গোয়ালা যুক্ত নয়। কিন্তু পুলিশ রাজেন গোয়ালাকে বিনা দোষে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। তাই তারা সড়ক অবরোধে সামিল হয়েছে। এইদিকে সড়ক অবরোধকে কেন্দ্র করে এলাকায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে সি.আর.পি.এফ জওয়ান। উল্লেখ্য, গত রবিবার সিমনা বাজারে চা বাগানের এক যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনার উন্মাদনা ছড়ায় সোমবার সকালবেলায়।

চা বাগানের শ্রমিকরা সঙ্গবদ্ধভাবে হামলা চালায় জনৈক সুবীর দাস প্রান্তষ দাস এবং কাজল দাসের বাড়িতে। তাদের বিরুদ্ধে অভিযোগ চোর সন্দেহে সেই যুবককে তারা মারধর করেছে। এই অভিযোগ এনে চা বাগানের শ্রমিকরা সুবীর দাস, প্রান্তোষ দাস এবং কাজল দাস কে গণধোলাই করে। বাদ যায়নি তাদের পরিবারের লোকজনেরাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ এবং এস পি ও জোয়ানরা। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে তিন যুবককে গাড়িতে তুলে নেয় পুলিশ। সেই মুহূর্তে এক ব্যক্তি পুলিশের গাড়িতে এসিডের বোতল ছুড়ে মারে। এতে সুবীর দাস, প্রান্তোষ দাস এবং কাজল দাস সহ দুই পুলিশ কর্মী আক্রান্ত হন। এসিডের কারনে দুই যুবকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top