News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বস্তি রাজ্যের ক্রিকেট মহলে, আদালতের নির্দেশে ঝামেলা মিটল ত্রিপুরা  ক্রিকেট এ্যাসোসিয়েশনের
Image

স্বস্তি রাজ্যের ক্রিকেট মহলে, আদালতের নির্দেশে ঝামেলা মিটল ত্রিপুরা  ক্রিকেট এ্যাসোসিয়েশনের

আগরতলা,৯ আগস্ট: উচ্চ আদালতের হস্তক্ষেপে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ঝামেলা মিটল। গত বেশ কিছুদিন ধরেই ত্রিপুরা ক্রিকেট এ্যাসোসিয়েশনের দুই গোষ্ঠীর ঝামেলায় সরগরম ছিল গোটা রাজ্য। শেষ পর্যন্ত এই জল গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। বুধবার আদালতের নির্দেশ মেনে এম বিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে ত্রিপুরা ত্রিকেট এ্যাসোসিয়েশনের জেনারেল বডির মিটিং অনুষ্ঠিত হয়। এদিন আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। এদিনের বৈঠক থেকে গ্রহণ করা হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। বৈঠক শেষে টিসিএ সভাপতি তপন কুমার লোধ জানান, ৩রা আগস্ট ত্রিপুরা হাই কোর্ট নির্দেশ দেয় টি সি এ – এর জেনারেল বডির বৈঠক দাকার জন্য। আদালতের নির্দেশক্রমে সভাপতির নির্দেশে যুগ্ম সচিব বৈঠকের আহ্বান করেন। এদিনের বৈঠকে সিলেকশন কমিটি, এডভাইজার কমিটি ও আম্পেয়ার কমিটি পূর্ণগঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-২৪ মরসুমের বিভিন্ন টুর্নামেন্ট ও জাতীয় টুর্নামেন্টের বিষয়েও এদিন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন টিসিএ সভাপতি।

Releated Posts

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top