News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ কংগ্রেস দলের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলন উদযাপন
Image

প্রদেশ কংগ্রেস দলের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলন উদযাপন

আগরতলা,৯ আগস্ট:  ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভারত ছাড়াও আন্দোলন উদযাপন করা হয়। তারপর গান্ধীঘাট শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করলেন দলীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপালচন্দ্র রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যান্যরা।

এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিস্তারিত তুলে ধরে বলেন, স্বাধীনতা প্রাক্কালে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। এবং সেই সময় দেশের পরাধীনতার গ্লানি মুক্তি করার জন্য দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিলেন। তারপর দেশ স্বাধীনতার জন্য যারা আত্ম বলিদান দিয়েছে তাদের কংগ্রেস আজকের দিনে শ্রদ্ধা নিবেদন করে। তিনি আরো বলেন দেশ স্বাধীন হলেও বর্তমান শাসক দল আবার দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিচ্ছে। এবং বর্তমান সরকারের কারণে দেশবাসীর বাক স্বাধীনতা এবং আত্মমর্যাদা বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেন। তিনি আরো বলেন, আজকের দিনে কংগ্রেস সংকল্পবদ্ধ হচ্ছে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার।

Releated Posts

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026

রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: রক্তদান মানবতার প্রতি এক অনন্য অঙ্গীকার। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও সেবার…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top