News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, মনোরম আবহাওয়া তিলোত্তমায়
Image

উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, মনোরম আবহাওয়া তিলোত্তমায়

কলকাতা, ৮ আগস্ট (হি.স.): উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৭টি জেলায় হতে পারে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় রয়েছে বর্ষণের সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে নদিয়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সমুদ্রও উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির সৌজন্যে কলকাতা ও অন্যান্য জেলার তাপমাত্রা কমেছে। তিলোত্তমার আবহাওয়া মনরোমই। মঙ্গলবারও বৃষ্টি থামেনি, সমানতালে হয়েই চলেছে। এদিন সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল মেঘে ঢাকা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

এদিকে, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। এছাড়াও সিকিমে হতে পারে বৃষ্টি।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top