ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। প্রতিভা রয়েছে, কিন্তু অর্থাভাবে জাতীয় আসরে অংশ নিতে পারছিল না ধলাই জেলার প্রত্যন্ত গ্রামের খেলোয়াড় হানতেলা কাসলেয়া ত্রিপুরা। মার্শাল আর্ট জাতীয় গেমসে পারদর্শী। ফুল বডি গ্র্যাপলিং সম্পর্কিত পেনচাক সাইলট চ্যাম্পিয়নশিপ তথা জাতীয় আসরে অংশগ্রহণের ডাক পেয়েছে ত্রিপুরার ধলাই জেলার প্রত্যন্ত এলাকার হানতেলা কাসলেয়া ত্রিপুরা। জাতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে। প্রতিভা থাকায় জাতীয় আসরে অংশগ্রহণের ডাক পেলেও প্রয়োজনীয় অর্থের অভাবে আসরে অংশগ্রহণ তার পক্ষে দুরুহ ঠেকছিল। কার্যত ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়শনের পক্ষ থেকে তার মহারাষ্ট্র যাওয়ার যাতায়াতের সম্পূর্ণ খরচ তার হাতে আজ মঙ্গলবার তুলে দেওয়া হয়। পাশাপাশি সাফল্য কামনা করা হয়েছে সে যেন সেখানে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক আসরে খেলার জন্য জাতীয় দলের হয়ে সুযোগ পেতে পারে।

প্রতিভা সম্পন্ন খেলোয়াড়ের পাশে বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যসো:
Tags:


















