News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্ঞানবাপী মসজিদে পঞ্চম দিনে পড়ল এএসআই-এর সমীক্ষা, হিন্দু পক্ষ ব্যক্ত করল খুশি
Image

জ্ঞানবাপী মসজিদে পঞ্চম দিনে পড়ল এএসআই-এর সমীক্ষা, হিন্দু পক্ষ ব্যক্ত করল খুশি

বারাণসী, ৮ আগস্ট (হি.স.): বারাণসীর জ্ঞানবাপী মসজিদে মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’-র কাজ। বিগত ৪ দিনের মতো মঙ্গলবারও জ্ঞানবাপী মসজিদের বাইরে নিরাপত্তা জোরদার রয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

হিন্দু পক্ষ এদিন সকালে ব্যক্ত করল নিজেদের খুশি। হিন্দুপক্ষের আবেদনকারী রেখা পাঠক বলেছেন, “তহখানা’ আজ খোলা হতে পারে… আমরা সমীক্ষা নিয়ে খুবই উদগ্রীব। সকালে উঠে ডিউটিতে যাওয়া আমাদের রুটিন হয়ে দাঁড়িয়েছে… এভাবেই আমরা অনুভব করি…আমাদের কাজ তত্ত্বাবধান করা।” হিন্দু পক্ষের আইনজীবী সুধীর ত্রিপাঠী বলেছেন, “সকাল ৮টায় সমীক্ষা শুরু হয়েছে… মনে হচ্ছে গম্বুজের সমীক্ষা শেষ হয়নি। ‘তহখানা’ও সমীক্ষা করা হচ্ছে… ধ্বংসস্তূপ অপসারণ না করে, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্ভব নয়।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top