News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় শিক্ষা নীতি ছাত্র স্বার্থ বিরোধী , বাম উপজাতি ছাত্র সংগঠনের উদ্যোগে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়ে একথা বলেন সংঘটনের সাধারন সম্পাদক সুজিত ত্রিপুরা
Image

জাতীয় শিক্ষা নীতি ছাত্র স্বার্থ বিরোধী , বাম উপজাতি ছাত্র সংগঠনের উদ্যোগে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়ে একথা বলেন সংঘটনের সাধারন সম্পাদক সুজিত ত্রিপুরা

আগরতলা, ৭ আগস্ট : ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে সোমবার বাম উপজাতি ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শিক্ষাভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।

তিনি বলেন, রাজ্যের বিদ্যালয় গুলিতে চরম শিক্ষক শিক্ষিকার সঙ্কট রয়েছে। কিন্তু রাজ্যে বি.এড এবং ডি.এল.এড উত্তীর্ণ বহু যুবক-যুবতী রয়েছে। রাজ্য সরকার তাদের নিয়োগ না করে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকার পদগুলি শূন্য করে রেখেছে। এতে করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার উপর প্রভাব পড়ছে। পাশাপাশি দাবি করা হয়েছে রাজ্যে যাতে জাতীয় শিক্ষানীতি বাতিল করা হয়। কারণ শিক্ষানীতি ছাত্র স্বার্থ বিরোধী বলে দাবি করেন তিনি। আরো বলেন স্কলার্শিপ নিয়ে প্রতিবছর ছাত্রছাত্রীদের সমস্যা হয়। তাই দাবি করা হয়েছে যাতে স্কলারশিপের সমস্যা সমাধান করে শিক্ষা দপ্তর। মোট পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজি দেববর্মা, বয়ার দেববর্মা সহ অন্যান্যরা।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top