News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতা দিবস, প্যারেডে অংশ নিচ্ছে মেঘালয় পুলিশ
Image

স্বাধীনতা দিবস, প্যারেডে অংশ নিচ্ছে মেঘালয় পুলিশ

আগরতলা, ৬ আগস্ট : এ বছরও স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে।এ উপলক্ষে রাজ্য পুলিশের উদ্যোগে চলছে প্যারেড প্রস্তুতি।

আসাম রাইফেলস ময়দানে এ বছর স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবে মেঘালয় পুলিশ।আগামীকাল আসাম রাইফেলস ময়দানে মেঘালয় পুলিশের ৩৩ জনের কন্টিনজেন্ট প্যারেডের প্র্যাকটিসে অংশ নেবেন।পুলিশের এআইজি জ্যোতিষ্মান দাসচৌধুরী  জানিয়েছেন, প্রতিবেশী দুই রাজ্যের পুলিশের মধ্যে সম্পর্ক আরও ভাল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী ১৫ আগস্ট আসাম রাইফেলস ময়দানে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে মেঘালয় পুলিশের একটি কন্টিনজেন্ট প্রথমবারের জন্য প্যারেডে অংশ নেবেন। মেঘালয় পুলিশের ৫০ জনের একটি টিম রাজ্যে পৌঁছে গেছেন।তাদের আরকে নগরে টিএসআরের দ্বিতীয় ব্যাটেলিয়ানে রাখা হয়েছে।শ্রী দাস চৌধুরী আরও জানিয়েছেন, রাজ্যর টিএসআরের একটি টিম মেঘালয়ে স্বাধীনতা দিবসের  মূল অনুষ্ঠানের প্যারেডে অংশ নিতে ইতিমধ্যেই পৌঁছে গেছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top