News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে এলেন বিজেপির ত্রিপুরা ও আসামের নব নিযুক্ত সংগঠন সাধারণ সম্পাদক জি. আর রবীন্দ্র রাজু
Image

রাজ্যে এলেন বিজেপির ত্রিপুরা ও আসামের নব নিযুক্ত সংগঠন সাধারণ সম্পাদক জি. আর রবীন্দ্র রাজু

আগরতলা, ৬ আগস্ট : বিজেপির ত্রিপুরা ও আসামের নব নিযুক্ত সংগঠন সাধারণ সম্পাদক জি. আর রবীন্দ্র রাজু আজ আগরতলায় আসেন। তাকে আগরতলা বিমান বন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, মন্ত্রী টিংকু রায় সহ দলের অন্যান্য নেতৃত্ব। সন্ধ্যায় আগরতলার নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানে যোগদান করেন তিনি। সন্ধ্যায় আগরতলার নজরুল কলাক্ষেত্রে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।তাকে সংবর্ধিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন সংগঠন সাধারণ সম্পাদক ফনিন্দ্রনাথ শর্মাও উপস্থিত ছিলেন। তাকে বিদায় সংবর্ধনা জানানো হয় এদিন। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্যরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফনিন্দ্র নাথ শর্মা থেকে প্রদেশ নেতৃত্ব অনেক কিছু শিখেছেন। তিনি ২০১৭ সাল থেকে এখানে দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে তিনি যোগ করেন, রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন যেকোনো সময় ঘোষণা হতে পারে। তবে দুটি আসনেই বিজেপি প্রার্থীরা জয় লাভ করবে। লোকসভা আসনেও রাজ্যের দুটি আসনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top