ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।দুরন্ত সাফল্য। সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগে। দেশের রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতা। শুক্রবার তালকোটরা স্টেডিয়ামে শুরু হয়েছিলো আসর। প্রথম দু-দিন সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগের খেলা হয়। তাতে ত্রিপুরা থেকে অংশ নিয়েছিলো ৯ জন খেলোয়াড়। এর মধ্যে ৮ জন পদক জয় করেছে। ত্রিপুরাকে একমাত্র স্বর্ণপদকটি এনে দেয় হৃদয় মারাক। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করে শাঙ্কি কর্মকার,অক্ষিতা মজুমদার,অভিপ্সা নাথ,উদয় দে,বিপ্রজিৎ সাহা,সুহানা ঘোষ এবং শুভ্রজিৎ সিনহা। দিল্লি থেকে টেলিফোনে এখবর জানান কোচ কৃষ্ণ সূত্রধর। খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি তিনি। বলেন,” দুর্দান্ত খেলেছে প্রতিটি খেলোয়াড়। তবে আরেকটি স্বর্ণ পদকের আশায় ছিলাম। লড়াই হয়েছে খুব কঠিন”। আজ শেষ দিনে সিনিয়র বিভাগের খেলা হবে। ত্রিপুরা দলের কোচ আশা করেন, সিনিয়র বিভাগেও পদক পাবো আমরা।

ওপেন ক্যারাটে টুর্নামেন্টে ১টি স্বর্ণ সহ ৮ পদক রাজ্যের
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















