News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
Image

বিএসএফের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

আগরতলা, ৪ আগস্ট : বিএসএফ ২০০ নম্বর ব্যাটেলিয়ান উদ্যোগে গোকুলনগরে সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিনামূল্যে চোখের ছানি অপারেশনের শিবিরের আয়োজন করেছে।

সীমান্তের জনগণের নিরাপত্তার দায়িত্ব পালনে তাঁদের পাশে দাঁড়ানো সীমান্ত নিরাপত্তা বাহিনীর সর্বদাই প্রয়াস করে থাকেন। দেখা গেছে, বিএসএফ ২০০ নম্বর ব্যাটেলিয়ানের এওআর-এ এমন অনেক গ্রাম রয়েছে যেখানে চিকিৎসা সুবিধা এবং সঠিক চিকিৎসা নির্দেশনার অভাবে অনেকে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এই বিষয়টি বিবেচনা করে ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়ার তত্ত্বাবধানে গোকুলনগর বিএসএফ ২০০ নম্বর ব্যাটেলিয়ান একটি বিনামূল্যে চোখের ছানি অপারেশনের শিবিরের আয়োজন করেছে। তাতে ১৩ জন রোগী বিএসএফ কর্তৃক বিনামূল্যে উচ্চমানের চোখের লেন্স এবং সংশ্লিষ্ট ওষুধ পেয়েছেন। পরবর্তী সময়ে আরেকটি শিবিরে ২১ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

এই ক্যাম্পের মাধ্যমে, ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগ সহায়তায় রোগীর চোখের পরীক্ষা নিরীক্ষা এবং অস্ত্রোপচার পরবর্তী ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Releated Posts

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top