News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি সার্ভিস বিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীরা, রাঘব বললেন কেড়ে নেওয়া হবে মানুষের অধিকার
Image

দিল্লি সার্ভিস বিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীরা, রাঘব বললেন কেড়ে নেওয়া হবে মানুষের অধিকার

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): দিল্লি সার্ভিস বিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীরা। আম আদমি পার্টি হোক অথবা কংগ্রেস-সমস্ত দলই এই বিলের তীব্র বিরোধীরা করেছে। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, “দিল্লি সার্ভিস বিল দিল্লির মানুষের অধিকার কেড়ে নেবে। তাছাড়া, মনে হচ্ছে শাসকদল বিজেপি দিল্লি সার্ভিস বিল নিয়ে আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।”

সিপিআই নেতা বিনয় বিশ্বম বলেছেন, “দিল্লি (সার্ভিস) বিল ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে একটি বিল। এই বিলটি বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি আমাদের সংবিধানের প্রতি কতটা অসংবেদনশীল। আমরা এই বিলের বিরোধিতা করব।” শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, “আমরা এই বিলের বিরোধিতা করব। কারণ এই বিল একটি নির্বাচিত গণতন্ত্র এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে।”

রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ কুমার ঝা বলেছেন, “আমি বারবার বলেছি, এটা শুধু দিল্লির জন্য নয়। তাঁরা (বিজেপি) গোটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার চেষ্টা করছে। কাউকে রেহাই দেওয়া হবে না।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top