News Flash

  • Home
  • দেশ
  • গণতন্ত্রে বিশ্বাসী নয় বিজেপি, সংসদকে উপহাস করছে : কে সি বেণুগোপাল
Image

গণতন্ত্রে বিশ্বাসী নয় বিজেপি, সংসদকে উপহাস করছে : কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য বিরোধীদের দায়ী করছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধেই তোপ দাগল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, গণতন্ত্রে বিশ্বাসী নয় বিজেপি, সংসদকে উপহাস করছে। দিল্লি সার্ভিস বিল, মণিপুর ও হরিয়ানা হিংসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বেণুগোপাল।

তিনি ক্ষোভের সুরে বলেছেন, “গতকাল লোকসভায় শুধুই হট্টগোল করেছিল বিজেপি। তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং সংসদকে উপহাস করছে…বিজেপি সর্বত্রই বিভাজনের রাজনীতি করছে।” বেণুগোপাল আরও বলেছেন, বিজেপিই সংসদে হইহট্টগোল করছে, মণিপুর ইস্যুতে তাঁরা আলোচনা চাইছে না। প্রধানমন্ত্রী সংসদে আসছেন না। বেণুগোপাল দাবি করে বলেছেন, বিজেপি গণতন্ত্রে মোটেও বিশ্বাসী নয়।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top