News Flash

  • Home
  • প্রধান খবর
  • এখনও থমথমে হরিয়ানার নুহ্‌; জারি ১৪৪ ধারা, মোবাইল ইন্টারনেটও বন্ধ
Image

এখনও থমথমে হরিয়ানার নুহ্‌; জারি ১৪৪ ধারা, মোবাইল ইন্টারনেটও বন্ধ

চন্ডীগড়, ২ আগস্ট (হি.স.): স্বাভাবিক ছন্দে ফিরতে হয়তো আরও কিছু দিন সময় লাগবে, এখনও থমথমে রয়েছে হরিয়ানার নুহ্‌। জারি রয়েছে ১৪৪ ধারা, মোবাইল ইন্টারনেটও বন্ধ রয়েছে বুধবার। বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। নতুন করে আর কোনও অশান্তির ঘটনা ঘটেনি, পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত ও উত্তপ্ত হয়ে ওঠে হরিয়ানার নুহ্‌। গুরুগ্রাম এবং মূল ঘটনাস্থল নুহ্‌ (মেওয়াট) জেলায় সোমবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করা হয়। নুহ্‌তে বুধবারও জারি রয়েছে ১৪৪ ধারা, মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে। গুরুগ্রামের বাদশাপুরে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) বাহিনী ফ্ল্যাগ মার্চ করছে। গুরুগ্রামের এসিপি বরুণ দাহিয়া (অপরাধ) বলেছেন, “সমস্ত স্কুল, কলেজ এবং কর্মক্ষেত্র স্বাভাবিকভাবে কাজ করছে। যানবাহনের চলাচলে কোনও বিধিনিষেধ নেই। ইন্টারনেটও চালু আছে। আমি সকলের কাছে আবেদন করছি সোশ্যাল মিডিয়ায় গুজবে কান দেবেন না।”

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top