News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় সংস্কার করে চালু করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার : পযর্টনমন্ত্রী
Image

কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় সংস্কার করে চালু করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার : পযর্টনমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট : কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় সংস্কার করে চালু করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। আজ ঊনকোটি জেলার কৈলাসহর সার্কিট হাউজের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া এদিন তিনি পর্যটনস্থল ঊনকোটি সরেজমিনে পরিদর্শন করেছেন।

এদিন সুশান্ত বলেন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সারা দেশে যে সমস্ত বিমানবন্দরে বর্তমানে পরিষেবা নেই, সেগুলির মানোন্নয়ন ঘটিয়ে পরিষেবা পুনরায় চালু করতে উড়ান কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতে আঞ্চলিক পর্যায়ে বিমান যোগাযোগ পরিষেবার প্রসার ঘটানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

তাঁর কথায়, রাজ্যের সার্বিক ক্ষেত্রে উন্নয়নের বিষয় নিয়ে বরাবরই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ত্রিপুরার  মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। ত্রিপুরায় বিজেপি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণে যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে রাজ্যবাসী আজ তার সুফল ভোগ করছে।

এদিন শ্রী চৌধুরী আশা ব্যক্ত করে বলেন, কৈলাসহরের বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করে পুরাতন বিমানবন্দর সংস্কার করে বিমান পরিষেবা শুরু হবে। ঊনকোটি জেলার এই বিমানবন্দর ফের চালু হলে এখানের পর্যটন শিল্পের প্রভূত উন্নতি হবে। পাশাপাশি ওই এলাকার অর্থনৈতিক উন্নতিও হবে।

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top