News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্নীতি করেই কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন নুসরত, অভিযোগ শুভেন্দুর
Image

দুর্নীতি করেই কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন নুসরত, অভিযোগ শুভেন্দুর


কলকাতা, ১ আগস্ট (হি.স.) : দুর্নীতি করেই কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। এমনই বিস্ফোরক অভিযোগ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর । কো-অপারেটিভের মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার নাম করে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে নাম উঠে এসেছে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের।

তার বিরুদ্ধে ইডির কাছে অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তারপর থেকেই এনিয়ে নানা জল্পনা উসকে উঠেছে। টলিউড নায়িকা তথা বসিরহাটের সাংসদের বিরুদ্ধে শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন তাঁরা। তাঁদের দাবি, ওই সময় ওই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই সংস্থাটি ওড়িশার বলে জানা গিয়েছে। প্রতারিতদের অভিযোগ, তাঁদের বলা হয়েছিল পরবর্তী চার বছরের মধ্যে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। তবে ২০১৮ সালের পরও ফ্ল্যাট পাননি তাঁরা। এরপর আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি, মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনেন। যার মধ্যে নুসরত জাহানও রয়েছেন।

এবিষয়ে মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বয়স্ক অনেকে তাঁর কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেকারণেই তিনি শঙ্কুদেবকে ইডির-র কাছে পাঠিয়ে নুসরতের বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রবীণ মানুষদের টাকা দিয়েই নুসরত ফ্ল্যাট কিনেছে বলে দাবি তাঁর। এবিষয়ে নুসরতক জানিয়েছেনপুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাছে অভিযোগ জানানো হয়েছে। তাই এখনই এবিষয়ে কোনও মন্তব্য করবেন না তিনি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top