News Flash

  • Home
  • খেলা
  • চন্দ্রকান্ত স্মৃতি প্রাইজমানি ফুটবলআসর শুরু ৫ই, এন্ট্রি নিতে আহ্বান
Image

চন্দ্রকান্ত স্মৃতি প্রাইজমানি ফুটবলআসর শুরু ৫ই, এন্ট্রি নিতে আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।।লটারি ক্লাবের উদ্যোগে এবং চন্দ্রকান্ত ট্রাস্টের সহযোগিতায় আগামী ৫ই আগস্ট থেকে শুরু হচ্ছে পঞ্চম চন্দ্রকান্ত ফাইভ এ সাইট ফুটবল প্রতিযোগিতা। চলবে ৬ ই আগস্ট পর্যন্ত। নেপালি বস্তি মাঠে অনুষ্ঠিত দুদিনের এই আসরে অংশগ্রহণ করতে ইচ্ছুক দল গুলিকে আগামী ৩রা আগস্ট এর মধ্যে ৫০০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করবার জন্য আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। দুদিনের এই আসরে চ্যাম্পিয়ন দলকে১০০০০ টাকার প্রাইজ মানি ও ট্রফি এবং রানার্স দলকে ৫০০০ টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হবে। আসরে কোন দলের ফুটবলারই খালি পায়ে অংশগ্রহণ করতে পারবেন না। আসরে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগুলোকে আগামী ৩রা অগাস্টের মধ্যে মদন ছেত্রী (নেপালি বস্তি), সুবল গোয়ালা (নেপালি বস্তি), এবং হরি শর্মা (মেলার মাঠ, ৭৬৪০৯৪৯৮৯৩) এই নম্বরে যোগাযোগ করে নাম নথিভূক্ত করবার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আয়োজক কমিটির কনভেনার অনিল চন্দ্র দেবনাথ এক প্রেস বিবৃতিতে এ সংবাদ জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top