News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ছাত্রীকে নিয়ে পালালেন গৃহ শিক্ষক, চার মাস পরও উদ্ধারে ব্যর্থ পুলিশ
Image

নাবালিকা ছাত্রীকে নিয়ে পালালেন গৃহ শিক্ষক, চার মাস পরও উদ্ধারে ব্যর্থ পুলিশ

কমলপুর(ধলাই), ৩১ জুলাই(হি. স.) : গৃহ শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। তার থেকেও উদ্বেগের বিষয় হল, থানায় অভিযোগ জানানোর চার মাস পরও ওই নাবালিকার কোন খোঁজ পাওয়া যায়নি। তাই, চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে নাবালিকার অভিভাবকের। 

সোমবার অপহৃত নাবালিকা পাপিয়া দেব(১৬)-র বাবা হিমাংশু দেব এবং মা পারুল রাণী দেব কমলপুর প্রেস ক্লাবে গিয়ে মেয়েকে উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। তাঁদের একমাত্র কন্যা সন্তান পাপিয়া দশম শ্রেণীর ছাত্রী। তাকে দ্বিতীয় শ্রেণী থেকে গৃহ শিক্ষক হিসাবে পড়াচ্ছেন পূর্ব লাম্বুছড়ার বাসিন্দা প্রয়াত পরেশ দেবের ছেলে পঙ্কজ দেব। ফলে পঙ্কজের উপর অগাধ আস্থা ও বিশ্বাস ছিল হিমাংশু ও পারুলের। এই সুযোগেই সম্ভবত পাপিয়াকে ভালবাসার জালে ফেলেছেন পঙ্কজ। গত ১০ মার্চ ওই নাবালিকার মা পারুল রাণী দেব বাড়িতে ছিলেন না। তার বাবা হিমাংশু দেব কাজে বেরিয়েছিলেন। এই সুযোগে পাপিয়াকে নিয়ে চম্পট দিয়েছেন পঙ্কজ। স্থানীয়দের কাছ থেকে পঙ্কজ ও পাপিয়ার পালানোর বিষয়টি জানতে পেরে ১০ ও ১১ মার্চ সম্ভাব্য সকল জায়গায় মেয়ের খোঁজখবর করেন হিমাংশু ও পারুল। কিন্তু মেয়ের সন্ধান না পেয়ে ১২ মার্চ কমলপুর থানায় পঙ্কজের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন পারুল। কিন্তু এরপর চার মাস অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু পাপিয়ার কোন সন্ধান দিতে পারেনি কমলপুর থানা। এখন মাধ্যমিক পরীক্ষায় মেয়ের ভবিষ্যত গঠনের চেয়েও মেয়েকে সুস্থ অবস্থায় ফেরত পাবেন কি না সেটা নিয়েই বড় দুশ্চিন্তায় রয়েছেন পাপিয়ার বাবা-মা। 

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top