নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার রামনগর এডিসি ভিলেজের সাধু চন্দ্র, ত্রিভাগ্য পাড়া৷ পাড়া দুটি গন্ডাছড়া মহকুমা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে৷ এলাকাবাসীরা জানান তাদের পাড়ায় যাওয়ার রাস্তায় একটি কালভার্ট গত প্রায় এক বছর ধরে ভেঙ্গে পড়ে আছে৷ এলাকাবাসীরা ভাঙ্গা কালভার্টটি সারাই করার জন্য পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক আধিকারিককে জানিয়েছেন৷ তবুও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ যার ফলে পাড়ার সরকারি ঘর প্রাপকরা ইট,বালি, সিমেন্ট, রড কিছুই নিয়ে যাতে পারছে না৷ শুধু তাই নয়, অসুস্থ রোগীদের এম্বুলেন্সে করে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে পারছে না৷ বাধ্য হয়ে অসুস্থ রোগীদের বাঁশের চাঙ্গারি করে অনেকটা দূর পেরিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে৷ এলাকাবাসীরা আক্ষেপের সুরে আরো জানান শুধুমাত্র ভোট আসলে নেতা-নেত্রীরা তাদের গাল ভরা প্রতিশ্রুতি দেন৷ এরপর ভোট শেষে তাদের আর দেখা পাওয়া যায় না৷ এভাবে ভোট আসে ভোট যায় তবু তাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটে না৷

গন্ডাছড়ার রামনগর এডিসি ভিলেজে কালভাট ভেঙ্গে পড়েছে, সমস্যায় স্থানীয়রা
Tags:
Releated Posts
সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের
আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…
আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক
আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…
রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী
আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…
উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন : সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…


















