News Flash

  • Home
  • খেলা
  • খেলোয়ারদের দাবি আদায়ের লক্ষ্যে অল ত্রিপুরা প্লেয়ারস ফোরাম গঠিত
Image

খেলোয়ারদের দাবি আদায়ের লক্ষ্যে অল ত্রিপুরা প্লেয়ারস ফোরাম গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। গঠিত হয়েছে অল ত্রিপুরা প্লেয়ারস ফোরাম। উপস্থিত সকল সদস্য তথা প্রায় সব কটি ইভেন্টের প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতিতে নতুন এই ফোরাম গঠনের পাশাপাশি ২২ সদস্য বিশিষ্ট রাজ্য কমিটিও গঠন করা হয়েছে। আজ দুপুর ২ঃ০০ টায় স্থানীয় উমাকান্ত একাডেমীর প্রাঙ্গনে সারা রাজ্য থেকে প্রায় সমস্ত ইভেন্টের প্রাক্তন খেলোয়াড়রা সম্মিলিত হয়ে সর্বসম্মতিক্রমে ফোরামের নাম স্থির করার পাশাপাশি রাজ্য কমিটিও গঠন করা হয়েছে। উদ্দেশ্য মূলতঃ একটাই। অর্থাৎ প্রাক্তন খেলোয়াড়দের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি খেলোয়ারদের স্বার্থ সুরক্ষার্থে আরও বেশ কিছু দাবি-দাওয়া স্থির করা হয় বৈঠকের মাধ্যমে। আগামী দিনে এই দাবি সনদ সম্বলিত স্মারকলিপি রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি লিটন রায়, সাধারণ সম্পাদক শান্তনু সূত্রধর ও কোষাধ্যক্ষ সম্পা লস্কর মনোনীত হয়েছেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top