News Flash

  • Home
  • দিনের খবর
  • হিংসা থামছেই না! নদিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন নির্দল প্রার্থীর সমর্থককে

হিংসা থামছেই না! নদিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন নির্দল প্রার্থীর সমর্থককে

নদিয়া, ২৯ জুলাই (হি.স.): পঞ্চায়েত ভোট পরবর্তী সন্ত্রাস, হিংসা থামছেই না! ফের হিংসার বলি হলেন একজন নির্দল প্রার্থীর সমর্থক। নদিয়া জেলার নাকাশিপাড়ায় খুন হলেন নির্দল প্রার্থীর সমর্থক। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম-খবির শেখ। শুক্রবার রাতে খাবার খেতে বসেছিলেন তিনি। সেই সময় কয়েকজন তাঁর বাড়িতে ঢুকে পড়ে। কোনও কিছু বুঝে ওঠার আগেই পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীকে সমর্থন করা ব্যক্তিকে উঠোনে টেনে এনে বাঁশ, লাঠি নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসায় পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এর পর খবির শেখ নামে ওই প্রৌড়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তখনই নিয়ে যাওয়া হয়েছিল বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হামলাকারীরা প্রত্যেকে দুষ্কৃতীরা শাসকদল আশ্রিত বলে দাবি করেছে মৃতের পরিবার। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শুক্রবার রাতে এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে নদিয়ার নাকাশিপাড়া থানার বীরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বাহিনী।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top