News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর : ত্রাণশিবিরে বাস্তুহারাদের খোঁজখবর রাজ্যপাল আনুসুইয়া উইকের
Image

মণিপুর : ত্রাণশিবিরে বাস্তুহারাদের খোঁজখবর রাজ্যপাল আনুসুইয়া উইকের

ইমফল, ২৯ জুলাই (হি.স.) : মণিপুরে জাতি সংঘাতের শিকার বাস্তুহারাদের খোঁজখবর নিতে ত্রাণশিবিরে গিয়েছেন রাজ্যপাল আনুসুইয়া উইকে। ত্রাণশিবিরে গিয়ে তিনি বাস্তুচ্যুতদের সঙ্গে আলাপচারিতা করে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন।

আজ শনিবার মণিপুরের রাজ্যপাল আনুসুইয়া উইকে চূড়ীচাঁদপুরের একটি ত্রাণ শিবির পরিদর্শন করেছেন। দুর্ভাগ্যজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি তাঁর সমর্থন ও সংহতি জানিয়েছেন তিনি। রাজ্যপালকে কাছে পেয়ে সর্বহারা বহু বাস্তুহারা কান্নায় ভেঙে পড়েন। তিনিও তাঁদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। আশ্বাস দিয়েছেন, যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন এবং সম্পত্তির ক্ষতি হয়েছে, সরকার তাঁদের ক্ষতিপূরণ দেবে। তাঁদের সামনে রাজ্যপাল বলেন, ‘আমি হাত গুটিয়ে বসে নেই। শান্তি এবং মণিপুরের জনগণের ভবিষ্যতের জন্য সম্ভাব্য সবকিছু করব।’

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top