News Flash

  • Home
  • দেশ
  • জয়নগরে বজ্রাঘাতে মৃত্যু কৃষকের
Image

জয়নগরে বজ্রাঘাতে মৃত্যু কৃষকের

জয়নগর, ২৯ জুলাই (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনায় জয়নগর থানার কৃপাখালি গ্রামে বজ্রাঘাতে মৃত্যু কৃষকের। ঘটনাটি ঘটেছে শনিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শৈলেন নস্কর (৪৯)। এদিন সকালে পরিবারের কয়েকজনের সঙ্গে জমিতে ধান রুইতে বেরিয়েছিলেন শৈলেন নস্কর। এদিন সকাল থেকেই বৃষ্টির সঙ্গে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল। সেই সময় পরিবারের কয়েকজন মাঠে আসতেই হঠাৎ বজ্রপাত শুরু হয়। চোখের সামনেই বজ্রাঘাতে শৈলেন বাবু মাঠের মধ্যে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top