News Flash

  • Home
  • দেশ
  • ডঃ কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন মোদীজির নতুন উদ্ভাবনের কারণে পূরণ হবে : অমিত শাহ
Image

ডঃ কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন মোদীজির নতুন উদ্ভাবনের কারণে পূরণ হবে : অমিত শাহ

রামেশ্বরম, ২৯ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের শিক্ষার্থীদের জন্য মহাকাশ বিজ্ঞানে সুযোগ রয়েছে। তাঁদের জন্য স্টার্টআপ উন্মুক্ত। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তামিলনাড়ুর রামেশ্বরমে “ডঃ এপিজে আব্দুল কালাম : মেমোরিস নেভার ডাই” বই প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই বইপ্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, “ইন্ডিয়া ২০২০: ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম” বইতে ডঃ এপিজে আবদুল কালাম ভারতের উন্নয়নের রোডম্যাপ তুলে ধরেছেন। তিনি তিনটি বিষয় বলেছিলেন – ভারতকে অবশ্যই নিজস্ব সম্ভাবনাকে স্বীকৃতি দিতে হবে, একটি প্রযুক্তি-ভিত্তিক অর্থনীতির বিকাশ করতে হবে এবং কৃষি ও শিল্প এবং শহর ও গ্রামের মধ্যে সুষম বৃদ্ধি নিশ্চিত করতে হবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের শিক্ষার্থীদের জন্য মহাকাশ বিজ্ঞানে সুযোগ রয়েছে এবং তাঁদের জন্য স্টার্টআপগুলি উন্মুক্ত৷ আমি বিশ্বাস করি, এপিজে আবদুল কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন প্রধানমন্ত্রী মোদীর নতুন উদ্ভাবনের কারণে পূরণ হবে এবং ভারত মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে সমগ্র বিশ্বকে নেতৃত্ব প্রদান করবে।” অমিত শাহ এদিন ডঃ এপিজে আব্দুল কালামের ঘরও পরিদর্শন করেন।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top