News Flash

  • Home
  • দিনের খবর
  • ডেঙ্গিতে ফের মৃত্যু হল কলকাতায়, বাড়ছে উদ্বেগ
Image

ডেঙ্গিতে ফের মৃত্যু হল কলকাতায়, বাড়ছে উদ্বেগ

কলকাতা, ২৯ জুলাই (হি. স.) : ডেঙ্গি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ডেঙ্গিতে ফের মৃত্যু হল কলকাতায়। মৃতার নাম, অনিমা সর্দার। তিনি বারুইপুরের বাসিন্দা ছিলেন। ওই মহিলা এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরপুকুরে কয়েক মাস ধরে ভাড়া ছিলেন অনিমাদেবী। তিনি পরিচারিকার কাজ করতেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় এম আর বাঙুরে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ডেঙ্গি হেমারেজিক ফিভারে আক্রান্ত হয়ে শকে চলে গিয়েছিলেন অনিমাদেবী। শুক্রবার তাঁর মৃত্যু হয়। ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় রাজ্যের মুখ্যসচিব থেকে শুরু করে কলকাতার মেয়র প্রতিনিয়ত বৈঠকে বসছেন। একের পর এক নির্দেশিকা জারি করছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

একটি অনুষ্ঠানে জনগণ মেয়রের কাছে মশার উপদ্রব বেড়ে যাওয়া নিয়ে অভিযোগ জানান। অনুষ্ঠান শেষে মেয়র জানান, শহরে অনেক বাড়ি তালাবন্ধ পড়ে থাকে। সেখানে পুরসভা সহজে ঢুকতে পারে না। বহু জমির মালিককেই খুঁজে পাওয়া যায় না। সেখানে লোকেরা ময়লাও ফেলেন। ওই সমস্ত জায়গায় মশার উপদ্রব বাড়ছে। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পুরসভা সার্বিকভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে।

এদিকে, ঊর্ধ্বমুখী ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে সব জেলা কর্তাদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দু’দফার বৈঠকের পরে শুক্রবার ফের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top