News Flash

  • Home
  • দেশ
  • পাচারের আগে নদিয়া থেকে ৪০ কেজি গাঁজা-সহ ধৃত ২
Image

পাচারের আগে নদিয়া থেকে ৪০ কেজি গাঁজা-সহ ধৃত ২

নদিয়া, ২৯ জুলাই (হি. স.) : সীমান্তে গাঁজা পাচারের আগে নদিয়ায় গ্রেফতার ২ যুবক। বাজেয়াপ্ত ৪০ কেজির গাঁজা। শনিবার জেলার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের বিশেষ টিম মাজদিয়ার ঘোষ পাড়ায় এলাকায় একটি এটি অটোতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ক্রে ।চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায়।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের বিশেষ টিম মাজদিয়ার ঘোষ পাড়ায় অভিযান চালায়। এদিকে সেই সময় কৃষ্ণগঞ্জের কাদিপুরের দুই যুবক অটো গাড়ি করে মাজদিয়ার ঘোষ পাড়ার ভেতর দিয়ে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। বাধা দেয় পুলিশ। গাড়ি থামিয়ে চলে তল্লাশি। সেই তল্লাশিতেই দুই যুবকের কাছে থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়। দু’জনকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ধৃত দুই যুবকের মধ্যে একজনের নাম বাসুদেব বিশ্বাস (২৪), অন্যজনের নাম দিলীপ দাস (২৩)। দু’জনেরই বাড়ি কৃষ্ণগঞ্জের কান্দিপুরে। পাচারের উদ্দেশেই সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। চলছে জিজ্ঞাসাবাদ। ধৃতেরা কোনও চক্রের সঙ্গে যুক্ত কিনা, তাঁদের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top