News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের তাপমাত্রার পারদ নামল তিলোত্তমায়, সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে
Image

ফের তাপমাত্রার পারদ নামল তিলোত্তমায়, সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে

কলকাতা, ২৮ জুলাই (হি.স.): মহানগরীতে ফের কিছুটা কমল তাপমাত্রার পারদ। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দক্ষিণবঙ্গে শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টি, ওডিশা ও উপকূল সংলগ্ন জেলায় কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বাকি জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় হবে। দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির ঘাটতি মিটছেই না, সপ্তাহন্তের বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কতটা ঘাটতি মেটায় সেদিকেই নজর আবহাওয়াবিদদের। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলার আকাশ ছিল আংশিক মেঘলা। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল। উত্তরবঙ্গে জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top