News Flash

  • Home
  • বিদেশ
  • দামেস্কে শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৬, আহত ২০ জনেরও বেশি
Image

দামেস্কে শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৬, আহত ২০ জনেরও বেশি

দামেস্ক, ২৮ জুলাই (হি.স.) : সিরিয়ায় শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত । বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে এই বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ২০ জনেরও বেশি। বিস্ফোরণস্থলের কাছাকাছি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে।

বৃহস্পতিবার সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া তীর্থস্থান সাইয়েদা জয়নাবের মাজার। এর কাছেই একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণটি ঘটে। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে, অজ্ঞাতব্যক্তিরা আগেই ট্যাক্সিতে একটি বোমা রেখে দেয়। সেখান থেকেই বিস্ফোরণটি হয়। বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে । এই বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top