News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রেটার তিপরাল্যান্ড দাবিতে দিল্লিতে বৈঠক প্রদ্যোতের নেতৃত্বে তিপরা মথা
Image

গ্রেটার তিপরাল্যান্ড দাবিতে দিল্লিতে বৈঠক প্রদ্যোতের নেতৃত্বে তিপরা মথা

আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : তিপরা মথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার নেতৃত্বে গ্রেটার তিপরাল্যান্ড দাবির বিষয়টি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার দিল্লিতে এ কে মিশ্রের সাথে দলের শীর্ষ নেতৃত্ব এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। এদিন প্রদ্যোত বলেন, তিপরা মথার নেতারা একটি সাংবিধানিক সমাধানের জন্য দিল্লিতে এসেছেন।

দিল্লি সফরের কালে তিপরা মথার প্রতিনিধিরা কেবল এ কে মিশ্রের সাথেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের কর্মকর্তাদের সাথেও আলোচনা করেছেন। এদিকে, ত্রিপুরায় বিজেপির জোট শরিক আইপিএফটি-র নেতৃবৃন্দও মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়ার নেতৃত্বে এ কে মিশ্রের তিপরাল্যান্ডের দাবি নিয়ে বৈঠকে মিলিত হয়েছিলেন।

এদিনের বৈঠকের পর এক টুইটের মাধ্যমে প্রদ্যোত চরম স্বস্তি প্রকাশ করেছেন। তিনি মনে করেন, গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে সমস্ত সমালোচনার জবাব স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক এবং এ কে মিশ্রের সাথে বৈঠকের পর মিলেছে। তিনি ত্রিপুরার জনজাতিদের সমস্যা নিরসনে গ্রেটার তিপরাল্যান্ডের দাবির সাংবিধানিক সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতিতে অবিচল ছিলেন।

এদিন তিনি অনেকটাই আবেগপ্রবণ হয়ে বলেন, যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি এবং ব্যক্তিগত কষ্ট সহ্য করা সত্ত্বেও, জনগণের কল্যাণের ভাবনায় অটুট রয়েছেন। অতীতে যাঁরা তাঁকে উপহাস এবং সন্দেহ করেছিলেন তাঁদের বোধোদয় হবে বলে তিনি বিশ্বাস করেন। প্রদ্যোতের দাবি, জনজাতি সম্প্রদায়ের উন্নতির জন্য তাঁর ভালবাসা এবং প্রতিশ্রুতি অবিচল রয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top