News Flash

Image

করিমগঞ্জের মাইজগ্রামে উদ্ধার লাশ


করিমগঞ্জ (অসম), ২৭ জুলাই (হি.স.) : করিমগঞ্জের মাইজগ্রাম গল্লারখিল এলাকার এক জলাশয় থেকে স্থানীয় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। উদ্ধারকৃত লাশকে গল্লারখিল গ্রামের জনৈক কনক তাপাদার বলে শনাক্ত করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল বুধবার রাতে বাড়ি ফেরেননি কনক। আজ সকালে বাড়ির পাশে ওই জলাশয়ে মৃতদেহ দেখেন পথচারীরা। খবর দেওয়া হয় লঙ্গাই থানায়। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে তাঁকে গল্লারখিলের কনক তাপাদার বলে পরিচয় পাওয়া গেছে।
পুলিশের তদন্তকারী আধিকারিক জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাংরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। কনক তাপাদারের কীভাবে মৃত্যু হয়েছে, সে সম্পর্কে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যাবে। ইত্যবসরে তাঁরা তদন্ত শুরু করেছেন, জানান পুলিশ অফিসার।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top