News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারী বর্ষণে পাহাড়ে জলপ্রপাত দেখতে গিয়ে বিপত্তি, তেলেঙ্গানায় উদ্ধার অন্তত ৮০ জন পর্যটক
Image

ভারী বর্ষণে পাহাড়ে জলপ্রপাত দেখতে গিয়ে বিপত্তি, তেলেঙ্গানায় উদ্ধার অন্তত ৮০ জন পর্যটক

হায়দরাবাদ, ২৭ জুলাই (হি.স.): বর্ষাকালে তেলেঙ্গানার সবচেয়ে উঁচু জলপ্রপাত দেখতে গিয়ে বিপাকে পড়লেন পর্যটকরা, উপরে উঠে গেলেও বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় নীচে নামতে পারছিলেন না তাঁরা। খবর পাওয়ার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল অন্তত ৮০ জন পর্যটককে উদ্ধার করেছে। এই ঘটনাটি তেলঙ্গানার মুলুগু জেলার মুত্যলধারা জলপ্রপাতের কাছে ঘটেছে।

ভোরে মুলুগুর এসপি বলেছেন, “উদ্ধার কাজ শেষ হয়েছে। মুতয়ালা ধারা জলপ্রপাত থেকে মোট ৮০ জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করা হয়েছে। আমরা প্রতিটি গ্রুপের সঙ্গে যাচাই করেছি এবং এখন কেউ আটকে নেই। তাঁদের জলখাবার ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একজনকে একটি ছোট বিচ্ছু কামড়েছে, তাঁর চিকিৎসা করা হয়েছে। ৯০ শতাংশ পর্যটকের স্বাস্থ্য ভালো রয়েছে।” প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে গিয়েছিলেন পর্যটকরা, কিন্তু প্রকৃতিই তাঁদের মহাবিপদে ফেলে দেয়। ৮০ জনের একটি দল বুধবার চড়াই পথে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। গন্তব্যস্থলে পৌঁছনোর পর পর্যাপ্ত সময়ও কাটান তাঁরা। কিন্তু ফেরার পথে বিপদ ঘনিয়ে আসে। বৃষ্টির ফলে জলের মাত্রা বৃদ্ধি পেতে থাকায় পর্যটকেরা পাহাড়ি জঙ্গলের মাঝে আটকে যান। সারা রাত ধরে নামার চেষ্টা করলেও পথ খুঁজে পাননি তাঁরা। পরে স্থানীয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় মোকাবিলা বাহিনীকে খবর দেন পর্যটকেরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ছুটে আসেন ৫০ জন কর্মী। রাতের অন্ধকারেই পর্যটকদের খুঁজে বার করে নীচে নামিয়ে আনেন উদ্ধারকর্মীরা।

Releated Posts

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026

 ‘সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আইন পরিবর্তন করা হয়েছিল’: তেজস্বী যাদব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবার অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং…

ByByNews Desk Sep 30, 2026

রাম-শিব মন্তব্য ঘিরে রেভন্ত রেড্ডিকে নিশানা বিজেপির, কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু সমাজকে বিভাজনের অভিযোগ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভগবান রাম ও শিবকে নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্যের পর তাঁকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top