News Flash

  • Home
  • দেশ
  • ইডি-তে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র, ২৭ জুলাই শুনানি
Image

ইডি-তে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র, ২৭ জুলাই শুনানি

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): প্রবর্তন নির্দেশালয় (ইডি)-এর ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে শুনানি হবে আগামী ২৭ জুলাই। এর আগে গত ১১ জুলাই প্রবর্তন নির্দেশালয় (ইডি)-এর ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধিকে অবৈধ আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট।

যদিও, শীর্ষ আদালত ওই দিন জানায়, আগামী ৩১ জুলাই অবধি ইডি-র শীর্ষ পদে থেকে কাজ চালিয়ে যেতে পারবেন সঞ্জয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ইডি-র ডিরেক্টর হিসেবে এস কে মিশ্রর মেয়াদ শেষ হবে আগামী ৩১ জুলাই। তার আগে বুধবার ইডি-র ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার।

সঞ্জয়ের বাহিনীর দাপটে বিরোধী শিবির এখন তটস্থ। ইডি-র অধিকর্তা পদে সম্প্রতি মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দেয় কেন্দ্র। ওই মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে মামলা হয়। সেই মামলায় গত ১১ জুলাই সুপ্রিম কোর্ট জানায়, প্রবর্তন নির্দেশালয় (ইডি)-এর ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধি অবৈধ। তবে, চলতি বছরের ৩১ জুলাই অবধি শীর্ষ পদে থেকে কাজ চালিয়ে যেতে পারবেন। এবার সঞ্জয়ের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র।

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top