News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হলেন রূপক দত্ত
Image

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হলেন রূপক দত্ত

কলকাতা, ২৫ জুলাই (হি স)। রাজ্যে একাধিক দুর্নীতির তদন্তে সিবিআই একের পর এক পদক্ষেপ করেছে। কখনও মন্ত্রী কখনও নেতাকে গ্রেফতার করেছে। সিবিআইকে কেন্দ্রের পোষা কুকুর বলেও কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার সেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারই প্রাক্তন অধিকর্তাকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া নিরাপত্তা উপদেষ্টা নিয়োগে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

এই বাঙালি পুলিশকর্তার নাম রূপক কুমার দত্ত। তিনি কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি। তবে তার চেয়েও উল্লেখযোগ্য, রূপকবাবু আগে সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর পদে ছিলেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করলেও সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁর নিয়োগ অনুমোদন করানো হয়। অর্থা‍ৎ এখন থেকে রাজ্যের প্রশাসনিক নেত্রীর নিরাপত্তা দেখভালের গুরুদায়িত্ব সামলাবেন সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর। মূলত, সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন তিনি।

সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রেক্ষিতে এই নিয়োগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁর নিয়োগে অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার খবরটি প্রকাশ্যে আসে। মূলত, বাংলার সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরকে পরামর্শ দেবেন রূপকবাবু।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top