News Flash

Image

ফের ইডির সমন এড়ালেন মলয় ঘটক

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.) : মঙ্গলবার ফের ইডির সমন এড়ালেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক।

এর আগেও একাধিকবার কয়লাকাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হয়েছিল মলয় ঘটককে। কিন্তু প্রতিবারই কিছু না কিছু কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। শেষবার যখন তলব করা হয়েছিল, তখন পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ততার কথা বলেছিলেন তিনি। তারপর বাংলায় ভোটপর্ব মিটে যাওয়ার পর মঙ্গলবার (২৫ জুলাই) ফের দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল মন্ত্রীকে। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন তিনি।

সূত্রের খবর, এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা দিলেন না তিনি। সমনে হাজির না থাকতে পারার বিষয়টি ইডিকে ই-মেল মারফত মন্ত্রী জানিয়েছেন বলে খবর। গত ২৬ জুনও মলয় ঘটককে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। তখন পঞ্চায়েত ভোটের ব্যস্ত ছিলেন তিনি। জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি ইডির অফিসে হাজিরা দিতে পারছেন না। তার আগেও কখনও শারীরিক সমস্যার কারণে কখনও আবার ব্যক্তিগত কোনও কারণে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এই নিয়ে ১৩ বার ইডির হাজিরা এড়ালেন মলয় ঘটক।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top