News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা, ২৫ জুলাই (হি. স.) : দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে না। মঙ্গলবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গের তিনটি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। ২৭ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পর রাজ্যে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।

উল্লেখ্য, জুলাই মাসের ২৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের ঘাটতি তৈরি হয়েছে তা উদ্বেগ বাড়াচ্ছে। বিগত ৩৫ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৩৮ শতাংশ। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশ। মঙ্গল এবং বুধবার আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। ২৭ জুলাই থেকে দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি বাড়ার পূর্বাভাস।
একদিকে যখন দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের আকাল সেই সময় উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের তিনটি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এছাড়াও কালিম্পং, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল, চলতি বছর স্বাভাবিক হতে চলেছে বর্ষা। এল নিনোর কোনও সরাসরি প্রভাব বাংলার আবহাওয়ার উপর পড়বে না, এমনটাই মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল।

Releated Posts

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top