News Flash

Image

কারখানার দূষনে অতিষ্ঠ, বিক্ষোভে ছাত্রছাত্রীরা

বাঁকুড়া, ২৪ জুলাই (হি. স.) : দূষণে অতিষ্ঠ হয়ে কারখানার গেটের সামনে অবস্থান করে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। ছাতনা থানার জোড়হীড়া গ্রামে অঙ্কিত মেটাল এন্ড স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি লিমিটেড নামে একটি ক্ষুদ্র ইস্পাত কারখানায় এই ঘটনা ঘটে।

এই কারখানার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দূষনের অভিযোগ তুলে আসছেন এলাকার বাসিন্দারা। এবার কারখানা সংলগ্ন জোড়হীড়া এস সি হাইস্কুল কর্তৃপক্ষ মারাত্মক অভিযোগ তুললেন ওই কারখানার বিরুদ্ধে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাত্র এই মর্মে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট মহলে । তিনি বলেন, কারখানা থেকে অতিমাত্রায় দূষন ছড়াচ্ছে। হরদম সীসা যুক্ত কালো ধোঁয়া নির্গত হয়। ফলে স্কুলের প্রতিটি ক্লাসরুমের মেঝে ও টেবিল চেয়ারে কালো আস্তরন পড়ে যায়। প্রতিদিন জল ঢেলে ধোয়া মোছা না করলে পড়ুয়ারা বেঞ্চে বসতে পারেনা। বিদ্যালয় চত্বরে যেসব গাছপালা রয়েছে সেগুলি কালি মেখে রুগ্ন হয়ে রয়েছে। অভিযোগ পত্রে সন্তোষ বাবু মারাত্মক অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ওই কারখানার বিরুদ্ধে অনেকদিন থেকেই অভিযোগ উঠেছে। এলাকাবাসী অনেকবার বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু ইদানিং লক্ষ্য করছি বিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়া শ্বাসকষ্টে ভুগছে। অনেকের চর্মরোগ দেখা দিয়েছে। এই অবস্থায় বিদ্যালয়ের দায়িত্ব অনুসারে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি। এলাকাবাসীর অভিযোগ কারখানায় দূষন নিয়ন্ত্রণের জন্য ইএসপি মেসিন লাগানো বাধ্যতামূলক। এখানেও লাগানো থাকলেও চালানো হয় না,যখন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা আসেন তখন চালিনো হয়। দিনের বেলা কখনো কখনো মেসিন চালু থাকলেও রাতের বেলা কোনোদিন ইএসপি মেসিন চালু থাকে না। উল্লেখ্য ইএসপি মেসিন চালালে অত্যধিক বিদ্যুৎ খরচ বাঁচাতে মেশিন বন্ধ থাকে। কর্তৃপক্ষ মুনাফার লোভে পরিবেশকে দূষিত করছে বলে অভিযোগ।

এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার গোবিন্দ সুলতানিয়া বলেন, অভিযোগ পেয়েই আমাদের ডিরেক্টর এখানে এসে সব দেখে গেছেন। এবিষয়ে দুদিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে । স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি আমাদেরও দায়বদ্ধতা আছে। তাই এনিয়ে কোনও অজুহাত খাড়া করতে চাই না বলে এক প্রকার তাদের গাফিলতি স্বীকার করে নিলেন। অন্যদিকে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায় বলেন, বাম আমলে বাঁকুড়া জেলায় কিছু দূষণ যুক্ত কারখানা উপহার দিয়ে গেছেন। তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের। ওই কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষনের অভিযোগ রয়েছে বহুদিন ধরে। বিধায়ক বলেন, এ নিয়ে গত দুবছরে আমিও বহুবার দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে কর্তৃপক্ষকে বলেছি। কিন্তু ওরা শাসক দলের নেতাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে। বিধানসভাতেও বিষয়টি তুলেছি ফের এ নিয়ে বিধানসভায় সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটিকে জানাবো বলে তিনি জানান।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top